
আগামী ২০২৭ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন। এই সমাবর্তনে অংশ নিতে আগ্রহী যোগ্য শিক্ষার্থী ও গবেষকদের অনলাইন নিবন্ধন শুরু হবে আগামী ১২ অক্টোবর থেকে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১২ নভেম্বর।
গত বুধবার (৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই সমাবর্তনের জন্য নিবন্ধন করতে পারবেন।
এছাড়া ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে পাস করা মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস কোর্সের শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০১৩-২০২২ সালের এমবিএ, ২০১৪-২০২৩ সালের বিএড অনার্স, ২০১২-২০২৩ সালের বিএসসি ইন ইসিই, এবং ২০১১-২০২২ সালের মধ্যে উত্তীর্ণ এমএসসি ইন সিএসইর শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নিতে পারবেন।
অন্যান্য কোর্সের মধ্যে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণ বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট; ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণ বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট; এবং ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণ অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজের শিক্ষার্থীরা নিবন্ধনের যোগ্য হবেন। একই সঙ্গে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণ বিএসসি অনার্স ইন এফডিটি, বিএসসি অনার্স ইন এএমটি, বিএসসি অনার্স ইন কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন।
এছাড়া ২০১৬ থেকে ২০২৩ সালের মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট, ২০২০ থেকে ২০২২ সালের মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে, ২০২০ থেকে ২০২৩ সালের এমপিএড এবং ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণ এমএসএডের শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন। অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএ কোর্সে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা এবং একই সময়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী গবেষকরাও এই সমাবর্তনে অংশ নিতে পারবেন।
এবারের সমাবর্তনের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার। এছাড়া প্রতিটি মূল সনদের জন্য অতিরিক্ত ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার ফি দিতে হবে। তবে যেসব শিক্ষার্থী ইতিমধ্যে তাদের মূল সনদ সংগ্রহ করে ফেলেছেন, তাদের সনদের জন্য নতুন করে কোনো ফি দিতে হবে না। সম্পূর্ণ নিবন্ধন প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন করতে হবে। ফি পরিশোধের জন্য সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং বিভিন্ন ডেবিট ও ক্রেডিট কার্ডের (ভিসা, মাস্টারকার্ড, অ্যামেক্স, নেক্সাস ইত্যাদি) সুবিধা রয়েছে।
নিবন্ধন সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য আবেদনকারীরা সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ০১৩৪৭-৫৫২১৫১-৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন। পেমেন্ট সংক্রান্ত সমস্যার জন্য ০১৩৪৭-৫৫২১৫৮ নম্বরে এবং convocation@nu.ac.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। সমাবর্তনের সুনির্দিষ্ট ভেন্যু, সময় এবং বিস্তারিত অনুষ্ঠানসূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ২০১৬-২০২৩, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে ২০২০-২০২২, এমপিএডে ২০২০-২০২৩ এবং এমএসএডে ২০১০-২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরাও রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।
আপনার মতামত লিখুন :