
নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, বাহিনীর আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্ব ও গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল দায়িত্ব পালন কামনা করেন। এ সময় ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :