
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী ৫০ জন নারীর হাতে শাড়ি তুলে দেওয়া হয়েছে। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই শাড়িগুলো বরাদ্দ করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রামগড় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম। এসময় উপস্থিত সকলকে জানানো হয় যে, খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার মাধ্যমে রামগড় উপজেলার জন্য এই ৫০টি শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, দুর্গাপূজার এই উৎসবে অসহায় নারীদের হাতে শাড়ি তুলে দেওয়ার মাধ্যমে তাদের উৎসবের আনন্দে পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের মানবিক সহায়তা উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :