
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টোর ভবনে এই আগুনের সূত্রপাত হয়। তবে এই ঘটনায় তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিনের দাবি, এটি প্রকৃতপক্ষে কোনো অগ্নিকাণ্ড ছিল না, বরং সেখানে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে সেই ধোঁয়া নিভিয়ে ফেলে।
আপনার মতামত লিখুন :