Facebook Twitter Instagram YouTube

ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি নেতানিয়াহুর


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ /
ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন যে ইরান তাঁর এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। গত সোমবার ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন। নেতানিয়াহু বলেন, বিষয়টি অবিশ্বাস্য এবং ইরান তাঁর ছেলেকে নিশানা করে এই হত্যাচেষ্টা চালিয়েছিল। তবে কোন ছেলেকে লক্ষ্য করে এই চেষ্টা চালানো হয়েছে, কিংবা ঘটনাটি কখন ও কোথায় ঘটেছে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।

নেতানিয়াহুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। গত জুলাই মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ তাঁর স্ত্রী ও দুই ছেলেকে বাড়তি ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। নেতানিয়াহুর বড় ছেলে ইয়ার নেতানিয়াহুর বয়স ৩৫ বছর এবং তিনি ২০২৪ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে অবস্থান করছেন। তাঁর নিরাপত্তার জন্য ইসরায়েলি করদাতাদের অর্থ ব্যয়ের বিষয়টি নিয়ে দেশটিতে বিতর্ক রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh