Facebook Twitter Instagram YouTube

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ /
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম, সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলেও তিনি স্পষ্ট করেন।

ভারতের সাথে বিভিন্ন বিষয়ে হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখাই উচিত।

দেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এনার্জি সেক্টরের দিকে তাকালে বোঝা যাবে কীভাবে সাইকোপ্যাথিক দুর্নীতি করা হয়েছে। সরকার বর্তমানে এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

মক্কা চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ নিয়ে আলোচনা চলছে এবং এর সাথে বাংলাদেশের যুক্ত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বর্তমানে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটে যুক্ত থাকছে বলে তিনি মন্তব্য করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor