Facebook Twitter Instagram YouTube

বরখাস্ত হচ্ছেন বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তা, আসছে প্রজ্ঞাপন


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ /
বরখাস্ত হচ্ছেন বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তা, আসছে প্রজ্ঞাপন

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা এবং পলায়নের গুরুতর অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন খুব শীঘ্রই জারি করা হবে।

বরখাস্তের তালিকায় থাকা অন্য চার কর্মকর্তা হলেন মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস এবং মো. ইকবাল হোসাইন। এদের মধ্যে রাজন কুমার দাস বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া মো. ইকবাল হোসাইনও সাময়িক বরখাস্ত অবস্থায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর তাদের চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din