Facebook Twitter Instagram YouTube

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হলেন অধ্যাপক ড. মো. আজম খান


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ /
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হলেন অধ্যাপক ড. মো. আজম খান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের বিদেশ গমনের আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আজম খান এই দায়িত্ব পালন করবেন। আগামী ১২ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক প্রয়োজনীয় ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করবেন। অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান এখন থেকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম তদারকি করবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh