Facebook Twitter Instagram YouTube

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ /
শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে নিয়োগ প্রদানের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি নোটিশের মাধ্যমে তিনি বিষয়টি পরিষ্কার করেন। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ফেসবুক পোস্টে দেওয়া ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালে তৎকালীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এনটিআরসিএ-এর সামগ্রিক কার্যক্রম এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নিয়মিত পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor