Facebook Twitter Instagram YouTube

সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ, ইসলামাবাদমুখী লংমার্চে পিটিআই


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ / ০
সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ, ইসলামাবাদমুখী লংমার্চে পিটিআই

পাকিস্তান সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় ইসলামাবাদমুখী লংমার্চ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শনিবার বিকেলে পার্লামেন্ট ভবনে সরকার ও পিটিআইয়ের মধ্যে আলোচনা শুরু হয়, যা একটানা ১১ ঘণ্টা চলে রোববার দিয়াগত রাত ৩টা পর্যন্ত।

বৈঠক শেষে বিরোধীদলীয় সিনেট নেতা আল্লামা রাজা নাসির আব্বাস জানান, আলোচনায় কোনো অগ্রগতি হয়নি এবং কারাবন্দি ইমরান খানের সঙ্গে দলের প্রতিনিধিদের সাক্ষাতের বিষয়টিও অমীমাংসিত রয়ে গেছে। সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তালাল চৌধুরী দাবি করেছেন, খাইবার পাখতুনখাওয়া সরকার সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভবিষ্যতে সহযোগিতার নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় মূলত আলোচনা ভেস্তে গেছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পিটিআই আজই লংমার্চ শুরু করছে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি জানিয়েছেন, লাক্কি মারওয়াতের গান্দি চৌক থেকে মিছিলটি শুরু হয়ে ট্যাংক, ডেরা ইসমাইল খান, বান্নু, কারাক, কোহাট, পেশোয়ার ও চারসাদ্দা হয়ে ৮ অক্টোবর খাইরাবাদে পৌঁছাবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সরকার শর্ত দিয়েছে যে, যেকোনো রাজনৈতিক ছাড় বা আলোচনার আগে লংমার্চ প্রত্যাহার করতে হবে, কিন্তু পিটিআইয়ের দাবি, কর্মসূচি প্রত্যাহারের আগে ইমরান খানের সঙ্গে প্রতিনিধিদের দেখা করার সুযোগ দিতে হবে।

আলোচনা ব্যর্থ হওয়ায় দেশজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষোভ ঠেকাতে কর্তৃপক্ষ হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে এবং গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো বন্ধ করে দিয়েছে। পিটিআইয়ের অনেক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যার মধ্যে সোহাইল আফ্রিদিও রয়েছেন। গত সপ্তাহে ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তারের পাশাপাশি দলের বেশ কয়েকজন নেতা ও মন্ত্রীকেও আটক করা হয়েছে। সোহাইল আফ্রিদি অভিযোগ করেছেন, সরকার ইসলামাবাদ অবরুদ্ধ করে পিটিআইয়ের কর্মসূচি থামানোর চেষ্টা করছে, তবে ইমরান খানের সমর্থনে মানুষ রাস্তায় নামলে তা ঠেকানো কঠিন হবে। ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কারণে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে, কারণ অতীতে পিটিআইয়ের বিভিন্ন বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পাকিস্তান সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় রোববার (৪ অক্টোবর) ইসলামাবাদমুখী লংমার্চ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকেল ৪টায় পার্লামেন্ট ভবনে সরকারের সঙ্গে পিটিআইয়ের আলোচনা শুরু হয়। প্রায় ১১ ঘণ্টা

এর আগে ২৭ সেপ্টেম্বর লংমার্চ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৪ অক্টোবর করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin