Facebook Twitter Instagram YouTube

দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, জানাল আবহাওয়া অধিদপ্তর


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ /
দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, জানাল আবহাওয়া অধিদপ্তর

দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, বঙ্গোপসাগরে আগে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির এই প্রবণতার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy