Facebook Twitter Instagram YouTube

১৬ ডিসেম্বর দেশে ফেরা নিয়ে অবস্থান পরিবর্তন করেছেন শেখ হাসিনা: রাশেদ খান


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ / ০ Views
১৬ ডিসেম্বর দেশে ফেরা নিয়ে অবস্থান পরিবর্তন করেছেন শেখ হাসিনা: রাশেদ খান

সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, ততই সবার বক্তব্যের সুর পরিবর্তন হতে থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে, এম এ আরাফাত মন্তব্য করেছেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত। রাশেদ খান জানান, গত শনিবার রাতে শেখ হাসিনা ফেসবুক লাইভে অডিও বার্তায় বলেছিলেন, 'আমি সব কিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই…' এবং পরবর্তীতে আরেক জায়গায় তিনি বলেছেন, 'সুযোগ পেলে যাব।'

রাশেদ খানের দাবি, শেখ হাসিনা ১৬ ডিসেম্বরই দেশে ফিরবেন—এমন কথা একবারও স্পষ্ট করে বলেননি। এর মাধ্যমেই তিনি ওই দিন দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার সরে এসেছেন।

বর্তমানে যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তাদের হুঁশিয়ারি দিয়ে রাশেদ খান বলেন, শেখ হাসিনার অডিও বক্তব্যের পর অন্তত এই সন্ত্রাস থেকে তাদের সরে আসা উচিত। তিনি আরও বলেন, অন্যথায় নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। এছাড়া বাগেরহাটবাসী যে প্রতিরোধের ধরন দেখিয়েছে, তা সবার জন্য একটি বার্তা বলে তিনি উল্লেখ করেন। যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তারা সবাই ভারতে পালাতে পারবে না বলেও তিনি সতর্ক করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh