
দীর্ঘ ২৯ বছর পর ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দক্ষিণ আইচা রাব্বানীয় আলিম মাদরাসায় বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৭৭৩ জন ভোটারের বিপরীতে সাতটি পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাত ১০টায় ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে ছাতা প্রতীকে মো. ইকবাল হাওলাদার ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ২০২ ভোট। সাধারণ সম্পাদক পদে ঘুড়ি প্রতীকে মো. জাকির তালুকদার ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর মন্নান হাওলাদার বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭২ ভোট।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মো. মিজানুর রহমান (দেয়ালঘড়ি, ২৭০ ভোট), যুগ্ম সম্পাদক আব্দুস সত্তার সর্দার (ফুটবল, ২৭০ ভোট), সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু (জগ, ৩২৫ ভোট) এবং কোষাধ্যক্ষ মো. জাফর স্বর্ণকার (রিকশা, ৩৩৫ ভোট)। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে মঞ্জুরুল ইসলাম (১ নম্বর ওয়ার্ড), কামাল খাঁ (২ নম্বর ওয়ার্ড), মো. রাসেল (৩ নম্বর ওয়ার্ড), মো. শফিক (৪ নম্বর ওয়ার্ড), আলমগীর (৫ নম্বর ওয়ার্ড) এবং জয়নাল মাল (৬ নম্বর ওয়ার্ড) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার আবুল কাশেম শাহ জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। চরফ্যাশন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, সবার সহযোগিতায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল প্রতীকের প্রভাষক মোহাম্মদ আলী পান ১৯০ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ফুটবল প্রতীকে আব্দুস সত্তার সর্দার ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আপনার মতামত লিখুন :