
দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফেরানোর প্রক্রিয়ায় আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার বর্তমানে অর্থনীতিকে স্থিতিশীল করার লক্ষ্য নিয়ে কাজ করছে, তবে এই যাত্রায় নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
অর্থমন্ত্রী জানান, প্রতিদিন জ্বালানি ও গ্যাস আমদানিতে সরকারকে বাড়তি আর্থিক চাপ সামলাতে হচ্ছে। আন্তর্জাতিক বাজার থেকে তেল ও গ্যাস কিনতে আগের তুলনায় দ্বিগুণ ও তিন গুণ পর্যন্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে, যা সরকারি কোষাগারের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে।
এই প্রতিকূল বাস্তবতার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা ধীরগতির হওয়ার বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। তবে সরকারের মূল অগ্রাধিকার হলো অর্থনীতিতে পূর্ণ স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আপনার মতামত লিখুন :