
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলজুড়ে রাজনীতি বর্তমানে ভূ-রাজনৈতিক সীমাবদ্ধতার এক শ্বাসরুদ্ধকর জালে আটকা পড়ে ধুঁকছে। এই অঞ্চলের একটি বড় অংশ কেবল রাজনৈতিক মন্দার শিকারই নয়, বরং তারা কাঠামোগতভাবেও এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সমুদ্রপথের অবরোধ থেকে শুরু করে অবরুদ্ধ শহর কিংবা পুড়ে যাওয়া কৃষিজমি—সব মিলিয়ে এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত জটিল ও সংকটময়।
হরমুজ প্রণালীর সংকীর্ণতা যেমন স্থানীয় সংঘাতকে বৈশ্বিক সংকটে রূপান্তর করার ক্ষমতা রাখে, তেমনি এই অঞ্চলে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক অনিশ্চয়তা রাষ্ট্রগুলোকে এক শাসনতান্ত্রিক অচলাবস্থায় আটকে ফেলেছে। এই পরিস্থিতি গণতান্ত্রিক পুনরুদ্ধারের পথগুলোকে রুদ্ধ করে দিচ্ছে।
অবিরাম রক্তপাতে ক্ষতবিক্ষত এই ভূখণ্ডে ইউরোপ ও আমেরিকার গৎবাঁধা এবং পরিশীলিত বয়ানের মাধ্যমে ‘গণতন্ত্রীকরণ’-এর কথা বলাটা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার চেয়ে বরং মনোযোগ সরানোর এক কৃত্রিম কৌশল বলেই মনে হয়। অথচ চরম সহিংসতা ও সুপরিকল্পিতভাবে কণ্ঠরোধ করার এই ভয়াবহ সন্ধিক্ষণেই ‘গণতন্ত্রীকরণের ধারণাকে নতুন রূপ দেওয়া’ সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে প্রকৃত গণতান্ত্রিক পুনর্জাগরণ ঘটাতে হলে বাইরের দেশ থেকে আমদানিকৃত ছকগুলো ভেঙে বেরিয়ে আসতে হবে। এর পরিবর্তে এই অঞ্চলের নিজস্ব বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য এবং সমঝোতার দেশীয় কৌশলগুলোকে পুনরুদ্ধার করাই এখন সময়ের দাবি।
আপনার মতামত লিখুন :