
শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল ওয়ানের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এখন টিভির মাহমুদ রাকিব। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে এক আকর্ষণীয় প্রতিযোগিতা দেখা গেছে। এই পদে বৈশাখী টিভির ফাহিম মোনায়েম ও বিটিভির মেজবাহ উল্লাহ শিমুল সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি উভয়কেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করে।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে মাই টিভির মাহবুব সৈকত এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ভোরের ডাক-এর তরিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে ঢাকা মেইলের বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক পদে দৈনিক মানবজমিনের রাশিম মোল্লা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কালবেলার ফারুক আলম দায়িত্ব পেয়েছেন।
নতুন কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চারজন সাংবাদিক। তাঁরা হলেন—দৈনিক নয়া দিগন্তের শামছুল ইসলাম, ভোরের কাগজের হরলাল রায় সাগর, দি বাংলাদেশ মেইলের ফয়সাল আহাম্মেদ এবং দৈনিক জনতার আশীষ কুমার সেন।
এই নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। তাঁর সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন। এর আগে বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :