
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জেরে তানিয়া খাতুন (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিল। তানিয়ার বাড়ি ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের চেয়ারম্যান গেট সংলগ্ন এলাকায় এবং তার বাবা আক্তারুল ইসলাম একজন প্রবাসী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে তানিয়া দুটি বিষয়ে অকৃতকার্য হয়। এই ব্যর্থতা মেনে নিতে না পেরে চরম মানসিক হতাশায় সোমবার রাত ১২টার দিকে সে নিজ কক্ষের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তা ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তানিয়া দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এছাড়া সে বিবাহিত ছিল বলেও জানান তিনি। তবে ঠিক কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই।
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৬: ৫৫আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৬: ৫৬
আপনার মতামত লিখুন :