Facebook Twitter Instagram YouTube

বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তিন নাবিক নিহত


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ /
বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তিন নাবিক নিহত

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি বাব এল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় দুই পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল হাদাথ এই তথ্য নিশ্চিত করেছে। বাব এল-মান্দেব প্রণালিটি ইয়েমেন ও আরব উপদ্বীপের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ জলপথ, যা লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।

পরবর্তীতে রয়টার্স ইয়েমেনের কোস্টগার্ডের দুই কর্মকর্তা এবং সরকারের সামরিক বাহিনীর দুই কর্মকর্তার বরাত দিয়ে হামলার ঘটনাটি নিশ্চিত করেছে। তবে রয়টার্সের প্রতিবেদনে নিহত তিন নাবিকের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এদিকে মঙ্গলবার বিকেলে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ইয়েমেনের আল মোক্কার উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত কোনো প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তারা এই ঘটনার তদন্ত করছে।

একই দিনে ওমান উপসাগরেও একটি কনটেইনার জাহাজকে ঘিরে হামলার খবর পাওয়া গেছে। ইউকেএমটিও জানিয়েছে, সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনার বিষয়ে তারা একটি কনটেইনার জাহাজ থেকে রিপোর্ট পেয়েছে। প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, পানামার পতাকাবাহী কনটেইনার জাহাজ 'ভেলা নোভা' ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়ে থাকতে পারে। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড এবং একটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, জাহাজটি তখন পাকিস্তানের উপকূল থেকে প্রায় ৭১ নটিক্যাল মাইল দূরে ছিল।

বাব আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে দুই পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল হাদাথ এ তথ্য জানিয়েছে।বাব এল-মান্দেব প্রণালি ইয়েমেন ও আরব উপদ্বীপের মধ্যবর্তী

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin