
রংপুরের তারাগঞ্জ উপজেলার বটতলী দাখিল মাদরাসায় কর্মরত রয়েছেন ১৪ জন শিক্ষক এবং তিনজন কর্মচারী। এত বিশাল জনবল থাকার পরেও প্রতিষ্ঠানটির এবারের দাখিল পরীক্ষার ফলাফল অত্যন্ত হতাশাজনক। সোমবার প্রকাশিত দাখিল পরীক্ষার ফলাফলে দেখা গেছে, মাদরাসাটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া পাঁচ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
শিক্ষক-কর্মচারীর তুলনায় শিক্ষার্থীর সংখ্যা নগণ্য হওয়া এবং অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার এই ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পাঠদান পদ্ধতি নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
ফলাফলের বিষয়ে মাদরাসার সুপার ফেরদৌস আলী মুঠোফোনে জানান, এমন ফলাফল তারা মোটেও প্রত্যাশা করেননি। এদিকে, তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনুর ইসলাম এই ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১৫: ২০আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৫: ৩৩
আপনার মতামত লিখুন :