
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই মৃত্যুগুলো নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার কারণে হয়েছে এমনটি নয়। একই সময়ে সারাদেশে নতুন করে ৯৭৯ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সরাসরি হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৮ জন শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ৮৮০ জন শিশুর মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :