Facebook Twitter Instagram YouTube

২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ /
২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন। ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে আগামী ২৭ আগস্ট বিকেল ৩টায় এই অধিবেশন শুরু হবে। এটি চলতি সংসদের তৃতীয় অধিবেশন হিসেবে গণ্য হবে।

রাষ্ট্রপতি তার নির্দেশনায় উল্লেখ করেছেন, সাংবিধানিক ক্ষমতাবলে তিনি ২৭ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় (২০২৬ খ্রিষ্টাব্দের ৩য়) অধিবেশন আহ্বান করছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh