Facebook Twitter Instagram YouTube

সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ /
সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ

টানা বৃষ্টি ও জলাবদ্ধ পরিস্থিতির মধ্যেই এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রতিবাদে ফুসে উঠেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বিকেলে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাব এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি ঘোষণা করেন। তাদের দাবির মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া। এছাড়া, ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা দিতে পারেননি তাদের জন্য পুনরায় পরীক্ষা আয়োজন, পরবর্তী দিনের পরীক্ষা বাতিল করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার আহ্বান জানিয়েছেন তারা।

আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে প্রথম দফায় প্রায় ৪৫ মিনিট সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে ঢাকা কলেজ ও নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। পরবর্তীতে পুলিশের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়েও অবস্থান কর্মসূচি পালন করেন। সবশেষে তারা পুনরায় সায়েন্সল্যাব মোড়ে ফিরে এসে দ্বিতীয় দফায় অবরোধ শুরু করেন।

শিক্ষার্থীদের এই টানা কর্মসূচির ফলে সায়েন্সল্যাব, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডসহ আশেপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। তবে আন্দোলনকারীরা জরুরি সেবার অ্যাম্বুলেন্স চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত রেখেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সংসদ ভবনের সামনে পৌঁছান। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে বিকেল ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।