
ইউরো কাপের সেমিফাইনালে আজ ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে স্পেন। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের বিতর্কিত এক মন্তব্যের কড়া জবাব দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। গত সপ্তাহে মারিয়ানো রাজয় ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ফ্রান্স খুব ভালো খেলছে ঠিকই, কিন্তু তাদের দলে কতজন ফরাসি ফুটবলার আছে তা খেলোয়াড়দের গায়ের রং দেখলেই বোঝা যায়।
নিজের দেশের সাবেক প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করে ইয়ামাল বলেন, ফুটবলের আসল সৌন্দর্য হলো এটি সকলকে এক জায়গায় নিয়ে আসে এবং সব সংস্কৃতিকে আপন করে নেয়। সেখানে ধর্ম, বর্ণ বা গায়ের রঙের কোনো গুরুত্ব নেই। তার মতে, ফুটবলে একতাই বড় কথা। ইয়ামাল নিজে মরক্কো ও গিনি থেকে আসা পরিবারের সন্তান হওয়ায় বর্ণবিদ্বেষের প্রভাব সম্পর্কে সচেতন।
ইয়ামাল আরও বলেন, ফ্রান্স ও স্পেন উভয় দলই প্রমাণ করে যে ফুটবল কীভাবে মানুষকে কাছে টানে। কে কী বলল তাতে তাদের কিছু যায়-আসে না। বর্তমানে স্পেন একটি বিশ্বচ্যাম্পিয়ন দলের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছে। উল্লেখ্য, মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে ফিফা অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করে থাকে, যা ইয়ামালের মন্তব্যেও প্রতিফলিত হয়েছে।
আপনার মতামত লিখুন :