Facebook Twitter Instagram YouTube

সিলেটের জৈন্তাপুরে আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ / ০
সিলেটের জৈন্তাপুরে আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার সকাল থেকে টানা ৯ ঘণ্টা সিলেটের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২১ অক্টোবর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জৈন্তাপুর উপকেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর উপকেন্দ্র থেকে জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানিয়েছেন, সড়ক উন্নয়নকাজের জন্য এই ফিডারগুলোতে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত মেরামতকাজ শেষ হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য বিউবো কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh