Facebook Twitter Instagram YouTube

নতুন নাটকে ফিরলেন ইয়াশ-তটিনী জুটি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ /
নতুন নাটকে ফিরলেন ইয়াশ-তটিনী জুটি

বাংলা নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় দুই মুখ ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। জুটি হিসেবে পর্দায় তাদের রসায়ন দর্শকদের কাছে বেশ সমাদৃত। এর আগে ব্যক্তিগত জীবনে তাদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তারা বরাবরই তা এড়িয়ে গেছেন। দীর্ঘদিন একসঙ্গে কোনো নাটকে দেখা না গেলেও এবার সেই বিরতি ভেঙে ফিরছেন তারা।

নতুন নাটক ‘কাবিননামা’ ইতিমধ্যে অন্তর্জালে মুক্তি পেয়েছে। ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়েছে। ইমরাউল রাফাতের গল্প ও চিত্রনাট্যে নির্মিত এই নাটকটি তিনি নিজেই পরিচালনা করেছেন।

নাটকটিতে ইয়াশ ও তটিনী ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, এসএইচ মামুন, কামরুন নাহার রুমা ও মুহিত তমালসহ আরও অনেকে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy