
নিউজ ডেক্স:
সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান এর নেতৃত্বে জোটের নেতৃবৃন্দ আজ দুপুরে দৈনিক যুগান্তর সম্পাদক জনাব আব্দুল হাই সিকদারের সহিত এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
উক্ত সাক্ষাতে দৈনিক যুগান্তরের সম্পাদক বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দেশের দৈনিক যুগান্তর সম্পাদক বলেন ওলামাদের ব্যাপক ভূমিকা রাখা প্রয়োজন দল মত নির্বিশেষে এবং এই সময়ে দল মত নির্বিশেষে সকল আলেমদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তাই আমার পক্ষ থেকে আলেমদের প্রতি আহবান থাকবে উনারা যেন দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যান।
সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, আমরা সম্মিলিত ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে দেশের সকল শ্রেণীর আলেম ওলামাদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি এবং দেশের স্বার্থে এই কান্তিলগ্নে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি এই দেশের প্রায় এক কোটি আলেম ওলামা, পীর মাশায়েখ এবং তাদের শুভাকাঙ্খী ও পরিবারের সদস্য সংখ্যা মিলিয়ে প্রায় তিন থেকে চার কোটি জনসংখ্যাকে এক ছাতার নিচে আনতে পারলে এদেশে ইসলামি বিপ্লব ঘটানো সম্ভব। তাই আমরা জান মাল নিয়ে ব্যাপকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষকে যেন দেশ এবং স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে একটি ইসলামী সমাজের সুশীতল ছায়ায় আশ্রয় দেয়া যায়।
আরও উপস্থিত ছিলেন, সম্মিলিত ইসলামীঐক্যজোটের মহাসচিব মাওলানা হারিছুল হক, কো- চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান আতিকী ও ভাইস চেয়ারম্যান মুফতি ফরিদ উদ্দিন কাসেমী প্রমুখ।
আপনার মতামত লিখুন :