Facebook Twitter Instagram YouTube

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির নির্ধারিত সাক্ষাৎ আপাতত স্থগিত


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ /
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির নির্ধারিত সাক্ষাৎ আপাতত স্থগিত

রাষ্ট্রপতির পদ পূরণ উপলক্ষে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নির্ধারিত সৌজন্য সাক্ষাৎ আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই সাক্ষাতের সময় নির্ধারিত ছিল।

এর আগে গতকাল রোববার নির্বাচন কমিশন (ইসি) সময় চেয়ে সংসদে চিঠি পাঠিয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে ২৭ জুলাই বেলা সাড়ে ১১টায় সাক্ষাতের জন্য সময় দেওয়া হয়েছিল। সিইসি ও কমিশনারগণ সেখানে যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও শেষ মুহূর্তে সংসদ থেকে জানানো হয় যে, ওই সময়ের সাক্ষাৎটি আপাতত স্থগিত করা হয়েছে। ভারপ্রাপ্ত স্পিকারের দপ্তর ও ইসি সূত্র আমার দেশকে এই তথ্য নিশ্চিত করেছে।

ভারপ্রাপ্ত স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, সাক্ষাতের সময়টি আপাতত বাতিল হয়েছে। এছাড়া সংসদের অপর একটি সূত্র জানিয়েছে, পরবর্তী সাক্ষাতের সময় এখনো নির্ধারণ করা হয়নি।

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১০: ৪৩আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০: ৫৯

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh