Facebook Twitter Instagram YouTube

অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগ


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ /
অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগ

দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ (CEPA) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেছে। সম্প্রতি অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের অংশীদারিত্ব ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে যৌথ বিজনেস কাউন্সিল সক্রিয় করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে।

বৈঠকের এক পর্যায়ে আমিরাতের রাষ্ট্রদূত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির সাম্প্রতিক অধিবেশনে 'ওয়াদি উরাইয়াহ ন্যাশনাল পার্ক'-কে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দেওয়া সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যকার বহুমুখী সম্পর্ক ও যোগাযোগ আগামী দিনেও পারস্পরিক স্বার্থে আরও নিবিড়ভাবে বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উভয়পক্ষ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh