
নিউজ ডেক্স:
নরসিংদীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে জোরালো এই অভিযানে বিগত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা ও ইউনিটের যৌথ তৎপরতায় মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলা, প্রিভেন্টিভ, মাদক এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আসামিরা রয়েছেন। একই অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
নরসিংদী জেলার পুলিশ সুপার জানিয়েছেন, অপরাধ নিয়ন্ত্রণে জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের মাঠে থেকে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
পুলিশের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছে যে, নিয়মিত অভিযানের মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা আরও জোরদার হবে।
আপনার মতামত লিখুন :