
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মদনগঞ্জ এলাকায় চলন্ত মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শেখেরচর বাবুরহাট এলাকার সানি মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার (২৪)। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে মদনগঞ্জ সড়কের ৬ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্বামী-স্ত্রী তাদের ছেলেকে স্কুলে পৌছে দিতে মোটরসাইকেলযোগে বাসা থেকে বের হন। ছেলেকে নামিয়ে ফেরার পথে মদনগঞ্জ সড়কের ৬ নম্বর ব্রিজ এলাকায় চলন্ত অবস্থায় সুমাইয়া আক্তারের বোরকা মোটরসাইকেলের পেছনের চাকার সঙ্গে জড়িয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। ঘটনাস্থলেই তার ঘাড় ভেঙে মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হঠাৎ এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে
এসেছে।
আপনার মতামত লিখুন :