Facebook Twitter Instagram YouTube

মেসার্স নাসির সিএনজিসহ কয়েকটি প্রতিষ্ঠানে বিএসটিআই এর অভিযান নরসিংদীতে


Md. Zubaer Hossain প্রকাশের সময় : জানুয়ারি ৭, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ /
মেসার্স নাসির সিএনজিসহ কয়েকটি প্রতিষ্ঠানে বিএসটিআই এর অভিযান নরসিংদীতে

 

ওমর ফারুক, নরসিংদী।

 

নরসিংদীতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই এর সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়েছে ৫ জানুয়ারি রোববারে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদী’র সহকারী পরিচালক (মেট্রোলজি) কর্মকর্তা মো. কামরুল পলাশের নেতৃত্বে,পরিদর্শক (মেট্রোলজি) মো: আরিফ হোসেন আসিফ,পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে, পরিদর্শক(মেট্রোলজি) কাজী সাখাওয়াত হোসেন মণি’র সমন্বয়ে নরসিংদী জেলার সদর উপজেলায় একটি স্কোয়াড-বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

 

উক্ত অভিযানে মাধবদী’র নওয়াপাড়া’র মেসার্স নাসির সিএনজি ফিলিং স্টেশন নামক প্রতিষ্ঠানের জ্বালানি তেল পরিমাপকালে পেট্রোল, অকটেন ও ডিজেলের ডিসপেন্সিং ইউনিটসমূহে সর্বোচ্চ যথাক্রমে ৪০, ৫০, ৩০ মি.লি. কম প্রদান করায় সতর্ক করা হয় এবং অনতিবিলম্বে ইউনিটসমূহ ঠিক করার নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও মাধবদী’র মেসার্স শাহান উল্লাহ ফিলিং স্টেশন, মেসার্স এম এম কে সিএনজি ফিলিং স্টেশন নামক প্রতিষ্ঠানের জ্বালানি তেল পরিমাপকালে পেট্রোল, অকটেন ও ডিজেলের ডিসপেন্সিং ইউনিটসমূহে কম দেয়ায় অনতিবিলম্বে ঠিক করার নির্দেশ দেওয়া হয়।

 

পাচদোনায় মেসার্স মিতু স্টিল, মেসার্স সুমন এন্টারপ্রাইজ ও মেসার্স সোহেল ট্রেডার্সে ব্যবহৃত ওজনযন্ত্রসমূহ যাচাইপূর্বক ভেরিফিকেশন লাইসেন্স গ্রহণের জন্য তাগাদা দেওয়া হয়।

জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয় নরসিংদী-এর এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে বার্তা দেয়া হয়।