Facebook Twitter Instagram YouTube

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় ৪ অভিবাসীর মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ৭:৪৩ পূর্বাহ্ণ / ০
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় ৪ অভিবাসীর মৃত্যু

ফ্রান্স থেকে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের উদ্দেশ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনায় চারজন অভিবাসীর প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, একই দিনে ডানকার্ক বন্দরের কাছে সমুদ্র থেকে আরও তিনজন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে পৃথক দুটি ঘটনায় এই চারজনের মৃত্যুর বিষয়টি সামনে আসে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে উন্নত জীবনের আশায় বিভিন্ন দেশের নাগরিকেরা ঝুঁকি নিয়ে ছোট নৌকায় করে সমুদ্রপথে ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করছেন। এই বিপজ্জনক রুট পাড়ি দিতে গিয়ে প্রায়ই মর্মান্তিক নৌডুবির ঘটনায় বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh