
ইসরাইলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কোনো ধরনের সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার সাংবাদিক মার্ক হালপেরিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, তিনি ইসরাইলের অভ্যন্তরীণ নির্বাচনে জড়াতে আগ্রহী নন।
ভ্যান্স বলেন, ‘আমি তার বিরোধিতা করছি না, আবার সমর্থনও করছি না। ইসরাইলের নির্বাচনে আমি জড়াতে চাই না।’ তিনি আরও উল্লেখ করেন যে, তার বর্তমান মূল মনোযোগ যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রস্তুতির দিকে এবং তিনি কেবল মার্কিন প্রার্থীদের সমর্থন দেওয়ার বিষয়েই আগ্রহী।
চলতি মাসেই ইসরাইলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভ্যান্সের এই মন্তব্যের ঠিক একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি নিজের সমর্থন ঘোষণা করেছিলেন। ভ্যান্সের এই অবস্থান ট্রাম্পের ঘোষণার বিপরীত হিসেবেই দেখা হচ্ছে।
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১০: ১৬আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১০: ১৮
আপনার মতামত লিখুন :