Facebook Twitter Instagram YouTube

প্রতারণার মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা সিদ্দিক


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ /
প্রতারণার মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা সিদ্দিক

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলের একটি প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি ১৯৩০ সালে ভারতের কুচবিহার জেলার দিনহাটায় জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তিনি বাবা-মায়ের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন। ১৯৭১ সালের ২৫ মার্চ ছুটিতে পূর্ব পাকিস্তানে অবস্থানরত এরশাদ ছুটি শেষে পশ্চিম পাকিস্তানে ফিরে যান এবং সপ্তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমান্ডারের দায়িত্ব পালন করেন।

১৯৭৩ সালে পাকিস্তান থেকে দেশে ফেরার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান উভয়েই তাঁকে সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সহায়তা করেন। বঙ্গবন্ধু তাঁকে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর এরশাদকে সেনাপ্রধান করেন। একসময় তিনি জিয়াউর রহমানের সামরিক ও রাজনৈতিক পরামর্শক হিসেবেও কাজ করেছেন। অভিযোগ রয়েছে, এরশাদের পরামর্শেই জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের দূরে সরিয়ে দিয়েছিলেন।

এরশাদ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর এরশাদের নির্দেশেই মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা আবুল মঞ্জুরকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই এরশাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। বিচারপতি সাত্তারকে রাষ্ট্রপতির পদ থেকে সরে যেতে বাধ্য করার পর ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ ক্ষমতা দখল করেন এবং আ ফ ম আহসানউদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতির দায়িত্ব দেন। ১৯৮৩ সালের ডিসেম্বরে তিনি নিজে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং একতরফা নির্বাচনের মাধ্যমে নয় বছর ক্ষমতায় ছিলেন। ১৯৯১ সালের পর থেকে প্রতিটি নির্বাচনেই আওয়ামী লীগ ও বিএনপির কাছে এরশাদ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo