Facebook Twitter Instagram YouTube

প্রতারণার মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ /
প্রতারণার মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় আদালত বিদিশা এরশাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগ এনে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এই রায় ঘোষণা করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy