Facebook Twitter Instagram YouTube

দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ /
দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

রাজধানীসহ সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৭৭ জন শিশুর মধ্যে হাম এবং এর উপসর্গ শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯১ জন শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে। এছাড়াও হামের উপসর্গ নিয়ে ৯৮৬ জন শিশু চিকিৎসা গ্রহণ করেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়কালে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশুর মৃত্যু হয়। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গে মোট ৯৪৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১৮ হাজার ৫৭৮ জন নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে। এছাড়া মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin