
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যেকোনো আন্দোলন ও সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সবসময়ই প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী আরও বলেন, কবি নজরুল জীবনভর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি যুগান্তরের কবি, যিনি যেকোনো অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন। তার বাণী আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াতে সাহস যোগায়।
বিএনপির এই নেতা বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত নজরুলই ছিল মূল অনুপ্রেরণা। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার ক্ষেত্রে তার আদর্শ আমাদের পথ দেখায়।
আপনার মতামত লিখুন :