
আন্তর্জাতিক বাজার থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি ৩-এর দফা (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে এই এলএনজি কেনা হচ্ছে।
বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ১৩ থেকে ১৪ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ৪৬তম কার্গোটি সরবরাহ করবে পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন। এই কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ ডলার। এছাড়া ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত ৪৭তম কার্গোটি সরবরাহ করবে যুক্তরাজ্যের টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড। এই কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।
উল্লেখ্য, এর আগে গত ১৯ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। ওই সময় প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছিল ২৩ দশমিক ৯৩ ডলার এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৩৯ কোটি ৫২ লাখ ৫৫ হাজার টাকা।
এ কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ২৪ দশমিক ২৫ মার্কিন ডলার।গত ১৯ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রতি এমএমবিটিইউ ২৩.৯৩ ডলারে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :