Facebook Twitter Instagram YouTube

আপিল বিভাগে বহাল হাইকোর্টের রায়, ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা


প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ /
আপিল বিভাগে বহাল হাইকোর্টের রায়, ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বেশ কিছু বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় এই রায় ঘোষণা করেন।

আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে সংবিধানে পুনরায় গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। বহুল আলোচিত এই সংশোধনী নিয়ে হাইকোর্টের আগের দেওয়া রায়টি আপিল বিভাগে বহাল থাকায় এখন থেকে সাংবিধানিক এই ব্যবস্থাগুলো কার্যকর হবে।