
গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের জেরে ইসরাইল গৃহযুদ্ধ কিংবা রাষ্ট্রীয় কাঠামোর ধসের মতো চরম ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সিআইএ-র বিশেষ শাখা ‘রেড সেল’ পরিচালিত ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ বা ‘ভেতর থেকে ফাটল’ শীর্ষক এক গোপন মূল্যায়নে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। সোমবার (০৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি সামনে আসে।
সিআইএ-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ইসরাইলে বিভিন্ন জটিল সংকট পুঞ্জীভূত হয়ে পরিস্থিতিকে অত্যন্ত অস্থির করে তুলেছে। দেশটির বর্তমান সংকটের কারণগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক মন্দা, আকাশচুম্বী সামরিক ব্যয়, পশ্চিম তীরে দখলদার ইসরাইলিদের ক্রমবর্ধমান সহিংসতা এবং অতি-অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি প্রদানের বিষয়টি নিয়ে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ।
প্রতিবেদনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকার রাজনৈতিক লড়াইকেও ইসরাইলের চলমান সাংবিধানিক ও রাজনৈতিক সংকট গভীর করার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রভাব ইসরাইলি সমাজের পুরোনো বিভাজনগুলোকে আরও প্রকট করে তুলেছে। গাজা, লেবানন ও ইরানে দীর্ঘস্থায়ী সামরিক অভিযানে অংশ নেওয়া বিপুলসংখ্যক সেনা ও রিজার্ভিস্ট মানসিক ট্রমা নিয়ে ফিরে আসায় সমাজে অস্থিরতা বাড়ছে।
সিআইএ আরও জানিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমবর্ধমান একাকীত্ব এবং খোদ যুক্তরাষ্ট্রেও দেশটির প্রতি জনসমর্থন কমে যাওয়া রাষ্ট্রটির অস্তিত্বের জন্য বড় ধরনের অনুঘটক হয়ে দাঁড়িয়েছে। ভেতরের অস্থিতিশীলতা ও বাইরের এসব চাপের সমন্বয়ে ইসরাইল রাষ্ট্রটি বর্তমানে এক অভূতপূর্ব সংকটের মুখোমুখি রয়েছে বলে গোয়েন্দা সংস্থাটি সতর্ক করেছে।
এ ছাড়া দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক লড়াই ইসরাইলের রাজনৈতিক ও সাংবিধানিক সংকটকে আরও ঘনীভূত করেছে। আরও পড়ুনআরও পড়ুনইরানকে ২০ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া
আপনার মতামত লিখুন :