Facebook Twitter Instagram YouTube

বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস: ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ / ০
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস: ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার জন্য একটি চুক্তি সই করেছে। এই চুক্তির মাধ্যমে এতদিন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির ওপর নির্ভরশীল বিমানের বহরে প্রথমবারের মতো ইউরোপীয় এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হলো।

রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বুধবার রাত ৯টার পর বিমান ও এয়ারবাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হয়। উল্লেখ্য, এর আগে বিমান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh