
বাংলাদেশে স্যামসাং রেফ্রিজারেটরের নতুন ও বিস্তৃত রেঞ্জ বাজারে নিয়ে এসেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড। এ উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় ‘স্যামসাং–ফেয়ার ইলেকট্রনিক্স পার্টনার্স মিট ২০২৬’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২৭৫ লিটার থেকে ৭০০ লিটার ধারণক্ষমতার ছয়টি নতুন মডেলের রেফ্রিজারেটর উন্মোচন করা হয়েছে।
নতুন উন্মোচিত মডেলগুলোর মধ্যে রয়েছে RT29 (২৭৫ লিটার), RT34 (৩২৪ লিটার), RT37 (৩৪৫ লিটার), RT47 (৪৬৫ লিটার) এবং প্রিমিয়াম সাইড-বাই-সাইড মডেল RS72 (৭০০ লিটার) ও RS74 (৬৭৬ লিটার)। এই নতুন রেঞ্জে আধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাইড-বাই-সাইড মডেলগুলোতে যুক্ত করা হয়েছে ‘SpaceMax™’ প্রযুক্তি, যা ফ্রিজের বাইরের আয়তন না বাড়িয়েই ভেতরের জায়গা ব্যবহারের সুযোগ বাড়িয়ে দেয়। এছাড়া ডিজিটাল ইনভার্টার, টুইন কুলিং এবং ৫-ইন-১ কনভার্টিবল মোড সমৃদ্ধ এসব ফ্রিজ বিদ্যুৎ সাশ্রয়ী ও ব্যবহারবান্ধব। ‘Pebble Blue’, ‘Black Inox’ এবং ‘EZ Clean Steel’ ফিনিশের প্রিমিয়াম ডিজাইন ঘরের সাজসজ্জায় ভিন্ন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, আন্তর্জাতিক মান ও উৎপাদন উৎকর্ষ বজায় রেখে দেশের ক্রেতাদের হাতে ‘মেড ইন বাংলাদেশ’ স্যামসাং পণ্য পৌঁছে দিতে পেরে ফেয়ার ইলেকট্রনিক্স গর্বিত। স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাং মিন জাং বলেন, বাংলাদেশের বাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে এবং উন্নত পারফরম্যান্সের আধুনিক হোম অ্যাপ্লায়েন্স সরবরাহ করতে স্যামসাং ও ফেয়ার ইলেকট্রনিক্স একসঙ্গে কাজ করে যাবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের পরিচালক ও সিইও মুতাসসিম দাইয়ান, সিএমও মোহাম্মদ মেসবাহ উদ্দিন, স্যামসাংয়ের সিই বিজনেসের হেড শাহরিয়ার বিন লুৎফরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সারা দেশ থেকে আগত ব্যবসায়িক অংশীদাররা অনুষ্ঠানে অংশ নেন।
আপনার মতামত লিখুন :