Facebook Twitter Instagram YouTube

নির্বাচনের আগে ইরানে হামলার পথ খুঁজছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ণ / ০
নির্বাচনের আগে ইরানে হামলার পথ খুঁজছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সম্ভাব্য পথ খুঁজছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী দ্য আটলান্টিক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হোয়াইট হাউস পেন্টাগনকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার বিকল্প পরিকল্পনা তৈরি করতে বলেছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের আগে জ্বালানির দাম কমানো এবং ইরানের সঙ্গে চলমান সংঘাতে অগ্রগতির প্রমাণ তুলে ধরার আগ্রহ থেকেই ট্রাম্প এমন পরিকল্পনা চেয়েছেন।

তবে ইরানে হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু বা এর পরিধি নিয়ে এখনো আলোচনা চলছে। এছাড়া ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত এই সামরিক পদক্ষেপ গ্রহণ করবে কি না, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

এর আগে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে, ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে অথবা পরেই এই যুদ্ধ শেষ হতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh