Facebook Twitter Instagram YouTube

নিউইয়র্কের পথে শাকিব-মিথিলা, একই বিমানে সঙ্গী আরও তারকারা


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ৭:০২ পূর্বাহ্ণ / ০
নিউইয়র্কের পথে শাকিব-মিথিলা, একই বিমানে সঙ্গী আরও তারকারা

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলাকে সম্প্রতি একই উড়োজাহাজে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে। দুই তারকার এই স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। অনেকে প্রশ্ন তুলছেন, এটি নতুন কোনো সিনেমার শুটিংয়ের অংশ নাকি অন্য কোনো আয়োজনে যোগ দিতে তাদের এই বিদেশযাত্রা। তবে জানা গেছে, তারা কোনো সিনেমার শুটিংয়ের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

গত বুধবার দিবাগত রাতে একই উড়োজাহাজে তারা নিউইয়র্কের পথে রওনা হন। মিথিলা নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাকিবের পাশের আসনে বসা একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘আগুন ও এলিনা আসছে…। দেখা হবে নিউইয়র্কে।’

উল্লেখ্য, আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খান ও মিথিলাকে একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া এই সিনেমায় শাকিব খান অভিনয় করেছিলেন ‘আগুন’ চরিত্রে এবং মিথিলা ছিলেন ‘এলিনা’ চরিত্রে। এই সিনেমাটি মিথিলার ক্যারিয়ারে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এর মাধ্যমেই তার ঢালিউডে অভিষেক হয় এবং শাকিবের বিপরীতে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। এছাড়া ‘রকস্টার’ সিনেমায় সাবিলা নূর ও সুনিধি নায়েকও অভিনয় করেছিলেন।

নিউইয়র্কগামী ওই একই উড়োজাহাজে শাকিব ও মিথিলা ছাড়াও দেশের বিনোদন অঙ্গনের আরও বেশ কয়েকজন পরিচিত মুখ ছিলেন। তাদের মধ্যে অভিনেতা চঞ্চল চৌধুরী, প্রার্থনা ফারদিন দীঘি, সামিরা খান মাহি ও ফারহান আহমেদ জোভানসহ অনেকে রয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh