Facebook Twitter Instagram YouTube

৫৭ বছর বয়সেও জেনিফার লোপেজের সাহসী ফ্যাশনে নেটদুনিয়ায় চর্চা


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ণ / ০
৫৭ বছর বয়সেও জেনিফার লোপেজের সাহসী ফ্যাশনে নেটদুনিয়ায় চর্চা

৫৭ বছর বয়সেও নিজের সাহসী ফ্যাশন সেন্স দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। সম্প্রতি নিউইয়র্কে সিরিয়াসএক্সএম-এর ‘ফ্রন্ট রো’ অনুষ্ঠানে তিনি হাজির হন স্বচ্ছ বডিস্যুট ও প্যান্টলেস লুকে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানটিতে লোপেজ মার্ক জ্যাকবসের নকশা করা জেড সবুজ রঙের একটি স্বচ্ছ টপ এবং বাদামি রঙের স্বচ্ছ হাইওয়েস্টেড টাইটস পরেছিলেন। তার সাজের সঙ্গে ছিল কোমরে একাধিক চেইন বেল্ট, একটি বাদামি জ্যাকেট, নীলচে সবুজ ক্লাচ ব্যাগ, গাঢ় বেগুনি রঙের পাম্পস এবং গলায় একটি চোকার নেকলেস। চুল মাঝখানে সিঁথি করে সোজা রাখা এবং হালকা মেকআপে তিনি তার এই লুক সম্পন্ন করেছিলেন।

ফ্যাশনের পাশাপাশি অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন এই গায়িকা ও অভিনেত্রী। চারবার বিয়ে ও বিচ্ছেদের অভিজ্ঞতার বিষয়ে তিনি জানান, অতীতের সম্পর্কগুলো থেকে শিক্ষা নিতে তার কিছুটা সময় লেগেছে, তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। প্রতিটি সম্পর্ক থেকেই তিনি ভালোবাসা, কষ্ট ও শেখার অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বলেন, অন্যরা তার সঙ্গে কী করেছে সেটি বড় কথা নয়, বরং নিজের ভূমিকা এবং নিজেকে বোঝার বিষয়টিই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, জেনিফার লোপেজ জীবনে চারজনকে বিয়ে করেছেন—ওজানি নোয়া, ক্রিস জাড, মার্ক অ্যান্থনি এবং বেন অ্যাফ্লেক। মার্ক অ্যান্থনির সঙ্গে তার ১৮ বছর বয়সী যমজ সন্তান ম্যাক্স ও এমি রয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর নিউইয়র্কের ৯২এনওয়াই-এর এক অনুষ্ঠানে অভিনেত্রী র‍্যাচেল জেগলারের সঙ্গে আলাপকালে নিজের চারবার বিয়ের প্রসঙ্গ তোলেন লোপেজ। তখন দর্শকসারির একজন মজা করে মন্তব্য করেন, ‘তোমার তো আরও ছয়টি আঙুল বাকি!’ সেই মন্তব্য প্রসঙ্গে সিরিয়াসএক্সএমের উপস্থাপক নিকোল রায়ান ও রায়ান স্যাম্পসনের সঙ্গে আলাপকালে লোপেজ জানান, এটি ছিল তার জীবনে শোনা সবচেয়ে মজার কথাগুলোর একটি। বর্তমানে তিনি তার আসন্ন কনসার্ট চলচ্চিত্র ‘দ্য জে লো শো: লাইভ ইন লাস ভেগাস’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন, যেটিতে তিনি অভিনয় ও প্রযোজনার দায়িত্ব পালন করছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh