Facebook Twitter Instagram YouTube

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ / ০
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টে কোনো পরিবর্তন আনতে চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৪ অক্টোবর) সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ জানান, সবার সঙ্গে আলোচনা করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই সংবিধান সংশোধন করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, এ ক্ষেত্রে কোনো ধরনের একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ অতীতে অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছিল, তবে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেই পথে হাঁটবে না।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তিনি জানান, বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া আইন, নির্বাহী ও বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin