Facebook Twitter Instagram YouTube

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ / ০
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১,৪৬৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে ছয় শিশুর মৃত্যু হয়েছে, তাদের সবারই হামের উপসর্গ ছিল। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১,১৯০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ১,২৯৫ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৬৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ১৯০ শিশু।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin