Facebook Twitter Instagram YouTube

হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশুদের জন্য নিউমোনিয়ার ঝুঁকি বাড়ছে


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ / ০
হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশুদের জন্য নিউমোনিয়ার ঝুঁকি বাড়ছে

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশুদের জন্য নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে নিউমোনিয়া। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া বেশিরভাগ শিশুই তীব্র নিউমোনিয়ায় ভুগছিল। হাম শিশুর রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়, যার ফলে পরবর্তী সময়ে নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। হামের বাইরেও প্রতিবছর দেশে প্রায় ২৫ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায়, যার অর্থ প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০টি শিশুর অকাল মৃত্যু ঘটছে। সচেতনতা, সময়মতো টিকাদান এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে এসব মৃত্যুর বড় অংশ প্রতিরোধ করা সম্ভব।

এমন পরিস্থিতিতে আজ পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ’। আধুনিক টিকা, উন্নত রোগ নির্ণয় ও চিকিৎসার অগ্রগতিকে কাজে লাগিয়ে রোগটি প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশে নিউমোনিয়ার চিকিৎসায় এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিজেন, প্রয়োজনীয় পরীক্ষার সরঞ্জাম এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সংকট রয়েছে, যার ফলে অনেক শিশু সময়মতো চিকিৎসা পাচ্ছে না।

চিকিৎসকদের মতে, হামের ভাইরাস শিশুর রোগ প্রতিরোধব্যবস্থাকে কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত দুর্বল করে রাখতে পারে। মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের একাডেমিক ডিরেক্টর ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, ফুসফুসে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণে প্রদাহ সৃষ্টি হলে তাকে নিউমোনিয়া বলে। হাম হলে নিউমোনিয়া হবেই এমন নয়, তবে এটি শিশুর রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়। ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায় সাধারণত বেশি জ্বর ও ঘন কফযুক্ত কাশি থাকে, আর ভাইরাসজনিত নিউমোনিয়ায় জ্বরের সঙ্গে সর্দি-কাশি দেখা দেয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান উল্লেখ করেন, পাঁচ বছরের কম বয়সি শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ নিউমোনিয়া। হাম আক্রান্ত শিশুদের বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ দেওয়া জরুরি, যা চোখের সুরক্ষার পাশাপাশি রোগ প্রতিরোধব্যবস্থা বজায় রাখতে সহায়তা করে।

বাংলাদেশ হেলথ ফ্যাসিলিটির তথ্য অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের ৫২ শতাংশই চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে। প্রায় অর্ধেক স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন কনসেনট্রেটর নেই এবং এক-তৃতীয়াংশ স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেনের বিকল্প ব্যবস্থাও নেই। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ খালেদ বিন ঈসমাইল বলেন, অনেক অভিভাবক জ্বর ও কাশি হলে প্রথমে ফার্মেসি বা পল্লি চিকিৎসকের কাছে যান, যা শিশুর অবস্থার অবনতি ঘটায়। উপজেলা পর্যায়ে অক্সিজেন ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে অনেক মৃত্যু ঠেকানো সম্ভব।

শীত মৌসুমে নিউমোনিয়ার প্রকোপ আরও বেড়ে যায়। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আবাসিক সার্জন ডা. ফকির ওয়ালিদ শাহ জানান, শীতকালে বহির্বিভাগে প্রতিদিন শতাধিক নিউমোনিয়া রোগী আসেন, যেখানে অন্য ঋতুতে এই সংখ্যা ৪০ থেকে ৫০ থাকে। হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া জানান, গুরুতর নিউমোনিয়া থেকে সেপসিস এবং পরবর্তীতে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা এআরডিএস দেখা দিতে পারে, যা রোগীর জীবন মারাত্মক ঝুঁকিতে ফেলে দেয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অপুষ্টি, বায়ুদূষণ, ঘনবসতি এবং দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। শিশুর জ্বর, কাশি, দ্রুত শ্বাস নেওয়া, বুকের নিচের অংশ দেবে যাওয়া কিংবা ঠোঁট ও আঙুল নীলচে হয়ে যাওয়া বিপজ্জনক লক্ষণ। পালস অক্সিমিটারে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের নিচে নামলে দ্রুত হাসপাতালে নিতে হবে। প্রতিরোধে নিউমোকোক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি), হিব, হাম ও পার্টুসিসের টিকা অত্যন্ত কার্যকর। এছাড়া জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি ও সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব।

নিউমোনিয়া প্রতিরোধে সময়মতো টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় নিউমোকোক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি), হিব, হাম ও পার্টুসিসের টিকা শিশুকে সুরক্ষা দেয়। হামের টিকা ৯ ও ১৫ মাস বয়সে দুই ডোজ দিতে হবে। এক ডোজে প্রায় ৯০-৯৩ শতাংশ এবং দুই ডোজে প্রায় ৯৫-৯৭ শতাংশ সুরক্ষা পাওয়া যায়। পাশাপাশি জন্মের পর প্রথম

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor