Facebook Twitter Instagram YouTube

শীতের নতুন প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স বাজারে আনল ওয়ালটন


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ / ০
শীতের নতুন প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স বাজারে আনল ওয়ালটন

শীতের আগমনী বার্তা নিয়ে সর্বাধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ফিচারে সমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি এবং রুম হিটার বাজারে নিয়ে এসেছে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন। বুধবার বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন এই হোম অ্যাপ্লায়েন্সগুলো উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। এ সময় ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন প্রিমিয়াম গিজারের মধ্যে রয়েছে ৪৫ লিটারের স্মার্ট 'অ্যাকুয়াওয়ার্ম' মডেল, যা আইওটি প্রযুক্তির মাধ্যমে স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ড (অ্যালেক্সা ও গুগল হোম) দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া ৪০ লিটারের 'ক্রিস্টাল ফ্লেক্স' মডেলে রয়েছে ডুয়েল মাউন্টিং ও দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং ৩০ লিটারের 'সুপ্রিম' মডেলে রয়েছে উচ্চতাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডি। ওয়ালটন গিজারগুলোতে মরিচা ও পানির খনিজ আস্তরণ প্রতিরোধী প্রযুক্তি এবং সিএফসি-মুক্ত পিইউ থার্মাল ইনসুলেশন ব্যবহার করা হয়েছে। গ্রাহকদের নিরাপত্তার জন্য এতে ডাবল পোল থার্মোস্ট্যাট ও অটোমেটিক কাট-অফ সুবিধা রয়েছে এবং বর্তমানে ৭ বছরের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে।

ইলেকট্রিক কেটলির ক্ষেত্রে ট্রিপল লেয়্যার, ডাবল লেয়্যার, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিকসহ বিভিন্ন নতুন মডেল বাজারে আনা হয়েছে। এসব কেটলিতে TÜV SÜD কর্তৃক পরীক্ষিত ফুড গ্রেডেড ম্যাটরিয়াল ব্যবহার করা হয়েছে। এছাড়া তীব্র শীতে ঘর গরম রাখার জন্য ওয়ালটন নিয়ে এসেছে কম্বো মডেলের রুম হিটার, যাতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটির সুবিধাও রয়েছে।

ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, প্রতিটি পণ্য বিএসটিআইর মান সনদ অনুযায়ী উৎপাদন করা হয়েছে। পরিবেশবান্ধব ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির এই পণ্যগুলো গ্রাহকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din