
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদনটি গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও খুলনায় একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে। এই একই সময়ে দেশে ৯৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ৮৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০ জন। এই সময়ের মধ্যে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগীদের মধ্যে মোট ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৪৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেট বিভাগে ২২১ জন, চট্টগ্রামে ১২৫ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৬০ জন এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।
আপনার মতামত লিখুন :